ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

শার্শা থেকে অপহরণ হওয়া কিশোরীকে ৭ দিন পর উদ্ধার আটক-২

ads

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী বেলতলা গ্রাম থেকে গত এক সপ্তাহ আগে অপহরণের শিকার কিশোরী পূর্ণিমা দাসকে যশোর আদালত চত্তর থেকে উদ্ধার করেছে পুলিশ। ১০মার্চ বুধবার বিকালে অপহরণের শিকার ঐ কিশোরীকে উদ্ধার করা হয়। এঘটনায় অপহরণকারী আকবার ও স্ত্রী রুমা খাতুন নামে দুই জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন শার্শা থানা পুলিশ।   


উল্লেখ্য: গত ৩ মার্চ বাগঅঁাচড়া থেকে পূর্ণিমা দাস অপহরণ হওয়ার পর পূর্ণিমার বাবা রবিন দাস মেয়েকে আকবার ও স্ত্রী রুমা খাতুন নিয়ে পালিয়েছে জানিয়ে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের রুদ্ধশ্বাস অভিযানে অপহরণকারীদেরকে আটক এবং পূর্ণিমাকে উদ্ধার করা হয়।    


এই বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, পূর্ণিমা দাস নিখেঁাজ এর পর থানায় একটা অভিযোগ হয়। অভিযোগের ভিত্তিতে প্রশাসন উদ্ধার চেষ্টা চালালে অপহরণকারী দুই আসামী সহ কিশোরীকে উদ্ধারে সফল হয়। বৃহস্পতিবার বিকালে আসামিদেরকে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page